Our Story
PaySol-এর যাত্রা শুরু হয়েছিল একেবারে খুবই সাধারণ একজন ছেলের হাত ধরে যে নিজে একজন স্বাবলম্বী অনলাইন Entrepreneur হওয়ার স্বপ্ন দেখত। আর এর কারণেই আমি নিজে Shopify দিয়ে Dropshipping শুরু করার পরিকল্পনা করি। সেসময় regular Youtube Video দেখে নিজের Shopify স্টোর ডিজাইন করেছিলাম, প্রোডাক্ট রিসার্চ করেছিলাম এবং সবকিছু Ready করে ভাবছিলাম Marketing শুরু করি। কিন্তু তখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় Payment Gateway। বাংলাদেশ থেকে Shopify Payments বা আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম Legal ভাবে ব্যবহার করার উপায় ছিল নাহ, আর সেই কারণেই আমার পুরো Dropshipping journey প্রায় থেমে গিয়েছিল।
এরপরে অনলাইনে একজনের সাহায্যে আমি Shopify Payment Gateway সেটআপ করিয়ে নিয়েছিলাম। তিনি আমার কাছ থেকে ৭,০০০ টাকা অগ্রিম নিয়েছিলেন এবং প্রায় একদিন পরে আমার স্টোরে Payment Gateway চালু করে দেন। সেই Payment Gateway ব্যবহার করেই আমি আমার প্রথম সেল পাই, ১৩ আগস্ট, ২০২৫।
কিন্তু পর্যাপ্ত Finance না থাকার কারণে আমি সেই স্টোর বেশি দিন ব্যবহার করতে পারিনি। এরপর আবার Dropshipping শুরু জন্য আমি কিছুদিন পরেই আমি ৫,৭০০ টাকায় একটি পেমেন্ট গেটওয়ে নিতে গিয়ে প্রতারণার শিকার হই। তখন বুঝতে পারি যে মার্কেটে অনেকে এইসব নিয়ে স্ক্যাম করে আর এই মার্কেটে অনেক নতুন entrepreneur সঠিক গাইডলাইন এবং বিশ্বস্ত সাপোর্টের অভাবে এরকম স্ক্যামের স্বীকার হয়।
এরপর আমি অনেক ঘাটাঘাটি করে জানতে পারি যে একটা একটি বিদেশি কোম্পানি থাকলে সহজে International পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যায়। তাই আমি সিদ্ধান্ত নেই নিজের উদ্যোগে একটি UK LTD করার, এবং সেই কোম্পানির মাধ্যমে Stripe এবং Shopify Payment Gateway ব্যবহার করে নিজের Dropshipping journey আবার শুরু করি। সময়ের সাথে সাথে এই পুরো প্রক্রিয়া, মার্কেট এবং সিস্টেম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করি।
এই অভিজ্ঞতাগুলো থেকেই জন্ম নেয় PaySol।
PaySol তৈরি করার মূল উদ্দেশ্য ছিল খুব সহজ—যাতে নতুন Dropshipper রা Payment Gateway এবং Store Setup নিয়ে অপ্রয়োজনীয় ঝামেলা, প্রতারণা বা বড় খরচের মধ্যে না পড়ে। আমরা চাই যে, কেউ যদি Shopify দিয়ে তার অনলাইন ব্যবসা শুরু করতে চায়, তাহলে সে যেন একটি বিশ্বস্ত জায়গা থেকে সঠিক সাপোর্ট এবং গাইডলাইন পায়।
আজ PaySol-এর মাধ্যমে আমরা Shopify Payment Gateway Setup, High Converting Shopify Store Design, Premium Theme Installation এবং প্রয়োজনীয় সাপোর্ট প্রদান করছি যাতে Beginner রা সহজেই তাদের Shopify স্টোর চালু করতে পারে এবং Internationally Dropshipping করতে পারে।
আমরা বিশ্বাস করি, সঠিক গাইডলাইন এবং সাপোর্ট থাকলে বাংলাদেশ থেকেও যেকোনো মানুষ গ্লোবাল E-commerce মার্কেটে নিজের জায়গা তৈরি করতে পারে।
PaySol সেই পথটাকে সহজ করার জন্যই কাজ করছে।